গোয়াইনঘাটে খাল থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অজ্ঞাত এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাকেরপেকেরখাল গ্রামের খাল থেকে অনুমানিক ২০/২১ বছর বয়েসি এ তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে দুপুর দেড়টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। লাশের গলায় কাটা দাগ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে সাকেরপেকেরখাল গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে অজ্ঞাত ওই তরুণের লাশ ভেসে ভেসে গ্রামের খালের দিকে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের গলায় কাটা দাগ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed