বিশ্বনাথে বাসিয়া নদীর চর দখল করে স্থাপনা নির্মাণ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ‘বাসিয়া নদীর’ চর দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি পৌর সভার কারিকোনা গ্রামের মৃত মনুফর আলীর ছেলে নুরুল ইসলাম এই স্থাপনা নির্মাণ করছেন।
এমন অভিযোগ এনে গতকাল সোমবার (১১ এপ্রিল) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের মৃত রজন আলীর ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলী।
তিনি অভিযোগে উল্লেখ করেন, যে আহমদাবাদ মৌজার জেএল নং-৮২, বিএস খতিয়ান-১, বিএস দাগ নং- ৫০১ এর নদীর চর রকম অনুমান ১০ম থেকে ১২ শতক ভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন নুরুল ইসলাম। তাই পরিবেশ রক্ষার্তে দখলকারির বিরুদ্ধে জরুরী ভিত্তিতে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার জন্য তিনি অনুরোধ করেন।
তবে এবিষয়ে কথা হলে নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই ভূমিটি তার পূর্ব পুরুষ থেকে ভোগ করে আসছেন। বর্তমানে তিনি সেখানে পারিবারিক কবরস্থানের জন্য দেয়াল নির্মাণ করছেন। এছাড়াও অভিযোগে যে ৫০১ দাগ উল্লেখ করা হয়েছে সেটি অভিযোগকারি আমির আলী নিজেই দখলে রয়েছেন বলে তিনি দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সহাকারি কমিশনার (ভূমির) সাথে যোগাযোগ করার জন্য সাংবাদিকদের বলেন।
এবিষয়ে জানতে চাইলে সহাকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার সাংবাদিকদের বলেন, তদন্তের জন্য সংশ্লিষ্ট তফসিলদারকে বলেছেন। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed