Main Menu

জাবিতে সাইন্টিফিক রাইটিং ও পাবলিকেশন বিষয়ক কর্মশালা অনুষ্টিত

জাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের গবেষণামুখি এবং উচ্চ শিক্ষায় আগ্রহী করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ‘ডাটা অ্যানালাইসিস, সাইন্টিফিক রাইটিং এবং পাবলিকেশন’ এর উপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১০ টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে প্রানিবিদ্যা বিভাগে শিক্ষা মন্ত্রণালয়ধীন শিক্ষাখাতে উচ্চতর গবেষণা কর্মসূচির গবেষণা প্রকল্প ‘Monitoring of dengue vector(s) and develop early warning surveillance system to recommend the sustainable dengue prevention strategies for Bangladesh’ এর আওতায় এই কর্মশালা আয়োজিত হয়।

কর্মশালার উদ্বোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) অধ্যাপক মনজুরুল হক, ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

কর্মশালায় হাতে কলমে ডাটা এনালাইসিস, সাইন্টিফিক রাইটিং এবং ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশনার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. খন্দকার মো. জুলফিকার রহমান, ২০২১ সালে ৯৮ টি গবেষণা প্রবন্ধ পাবলিকেশন করে বাংলাদেশের বিজ্ঞানীদের মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করা বিজ্ঞানী বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. তালহা বিন ইমরান এবং কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. শহীদুজ্জামান সোহেল।

কর্মশালার বিষয়ে ‘Monitoring of dengue vector(s) and develop early warning surveillance system to recommend the sustainable dengue prevention strategies for Bangladesh’ প্রোগ্রাম এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, ‘বিদেশে পড়াশোনা এবং গবেষণার ব্যাপারে ছাত্রদের উৎসাহিত করাটা আমাদের ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল। বর্তমানে বেশিরভাগ শিক্ষার্থীরা বিসিএস এর দিকে ঝুঁকে যায়। আসলে বিসিএস ছাড়াও যে ভাল ক্যারিয়ার গঠন করা যায় এটা ছাত্রদের উপলদ্ধি করাতে চেয়েছি আমরা। ভাল ক্যারিয়ার গঠনের একটি উপায় হচ্ছে জার্নালে পাবলিকেশন করা। সেই পাবলিকেশনটা কিভাবে করতে হবে, কিভাবে লিখতে হবে সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা ও গাইডলাইন দেয়ার জন্যই এই ওয়ার্কশপের আয়োজন।’

Share





Related News

Comments are Closed