জাবি ক্যাফেটেরিয়ায় চালু হচ্ছে ইফতার সামগ্রী বিক্রি
জাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই প্রথমবারের মতো ইফতার সামগ্রী বিক্রির আয়োজন করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) থেকে এই ইফতার সামগ্রী বিক্রি শুরু হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির।
ইফতারের মেন্যুতে ছোলা, পেয়াজু, বেগুনি, চপ, জিলাপি, মুড়ি ইত্যাদি থাকবে। প্রয়োজন বিবেচনা করে পরবর্তীতে মেন্যুতে নতুন আইটেম যোগ করা হবে। যেহেতু প্রথমবারের মত আয়োজন করা হয়েছে, তাই ভোক্তাদের চাহিদা সম্পর্কে অবগত নন ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ। তাই ট্রায়াল-বেসিসে এক-দুই দিন অতিবাহিত হলেই ভোক্তা-চাহিদা বোঝা যাবে বলেও জানান তারা।
এ ব্যাপারে অধ্যাপক আলমগীর কবির বলেন, ‘গত পঞ্চাশ বছরের ইতিহাসে ক্যাফেটেরিয়ায় ইফতার সামগ্রী বিক্রির আয়োজন হয় নি। সাধারণত রমজান মাসজুড়ে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাফেটেরিয়াও বন্ধ থাকে। প্রথমত আমরা ভেবেছিলাম ৮/১০ রোজার পর হয়তো ক্যাম্পাস বন্ধ হয়ে যাবে তাই ক্যাফেটেরিয়া বন্ধ রেখেছিলাম। কিন্তু ২৪ এপ্রিল পর্যন্ত খোলা থাকার সিদ্ধান্ত গৃহীত হবার পর, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় উপাচার্য মহোদয়ের নির্দেশে আমরা ক্যাফেটেরিয়া খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ক্যাফেটেরিয়ার কর্মকর্তা-কর্মচারীদের আপত্তি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে এই ইফতার সার্ভিস অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারাও সারাদিন রোজা রেখে শিক্ষার্থীদের সেবায় কাজ করবেন। সেক্ষেত্রে, যেকোন ধরণের ত্রুটি-বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed