জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম(ফাইনাল বর্ষ) ব্যাচের দুই শিক্ষার্থীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারধরের ঘটনায় থানায় মামলা না নেয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের আরিচা লেন বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়।
এর আগে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাক্সিন দেয়াকে কেন্দ্র করে স্বাস্থ্য কমপ্লেক্সের ভলান্টিয়াররা শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে আহত অবস্থায় হামলার শিকার হওয়া শিক্ষার্থীরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়।
পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। বেশ কিছুক্ষণ অবরোধ কর্মসূচি পালন করার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হামলাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি সমাপ্তি করে রাস্তা ছেড়ে দেয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আমি এ বিষয়ে পুরোপুরি অবগত নই। ঘটনা পুরোপুরি জানার পর উপযুক্ত ব্যবস্থা নিব।’
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed