জাবি প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শিক্ষকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব-এর সভাপতি ইমন মাহমুদ ও সাধারণ সম্পাদক নূর আল হাছান নাঈম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম।
এসময় তিনি বলেন, ‘সমাজ বিনির্মাণে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা অতীতেও ছিলো, বর্তমানেও আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর জন্য শুভকামনা রইলো।’
এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম জনাম মোঃ মাহমুদুল হাসান মোনাজাত পরিচালনা করেন।
এছাড়া, ইফতারে মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, জাবি প্রেসক্লাব-এর উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার।
এছাড়াও, এ ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed