সিলেটে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের ৫টিম
বৈশাখী নিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন।
রোববার বেলা ২টার পর থেকে ৫টি টিমে বিভক্ত হয়ে নগরীর আম্বরখানা, শিবগঞ্জ, মিরাবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। সোমবারও নগরীর কয়েক জায়গায় মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে বলে সূত্র জানিয়েছে।
এসময় ঐসব এলাকার ব্যবসায়ীদেরকে স্বাভাবিকমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। ব্যবসায়ীদেরকে দোকানে মূল্যতালিকা রাখতে বলা হয়। পাইকারীমূল্য পণ্যক্রয়ের রশিদও সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়। কয়েকটি দোকানে আইনভঙ্গ করায় ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
টিমগুলোর নেতৃত্বে রয়েছেন, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাস, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ার সাদাত।
রোববার পরিচালিত অভিযানসমূহে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ফাহমিদা সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন, এম, ইশফাকুল কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মো. জসিম উদ্দিন, ভুক্তা অধিদপ্তরের সিলেট জেলার সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার, বিএসটিআই’র জেলা ইন্সপেক্টর পারভেজ আহমদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, রমজান মাসকে সামনে রেখে একদল অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এদের ঠেকাতে জেলা প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ৫টি টিম সবসময় বাজার পরিস্থিতি মনিটরিং করবে। আমাদের অভিযানও নিয়মিত পরিচালিত হবে। তিনি জানান, রমজানে দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য ও বাজার মনিটরিং এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed