Main Menu

সৈয়দ আব্দুল্লাহর মৃত্যুতে তথ্যমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার খ্যাতিমান সাহিত্যিক ও গবেষক, ইতিহাসবিদ, লেখক, বাহুবল প্রেসক্লাবের সাবেক সভাপতি তরফরত্ন সৈয়দ আবদুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর পারিবারিক সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

শোক প্রকাশ করেছেন তথ্যপ্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ, কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বাংলা একাডেমীর মহা পরিচালক কবি নুরুল হুদা, সহকারী পরিচালক ড. জালাল আহমদ, আলহাজ দেয়ান মিলাত গাজি এমপি, বাহুবলের উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, দৈনিক মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মওলানা উবায়দুর রহমান খান, শোলাকিয়া জাতীয় ঈদগাহের গ্যান্ড খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী রুহুল আমিন, হবিগঞ্জ জেলা পরিষদের সভাপতি ডা মুশফিক চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এড আবু জাহির এমপি, সাধারন সম্পাদক এড আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম, রাগিব রাবেয়া ফাউন্ডেশন ও দৈনিক সিলেটের ডাকের কর্ণধার দানবীর রাগিব আলী, লেখক গবেষক শাহ নজরুল ইসলাম, সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক সাহিত্যিক আব্দুল হামিদ মানিক, কবি রাগিব হোসেন চৌধুরী, ইতিহাস গবেষক এড. সৈয়দ জয়নাল আবেদিন, তরফ সাহিতয় পরিষদের সিনিয়র সহ সভাপতি অধক্ষ্য ফারুক উদ্দীন চৌধুরী, সেক্রেটারী জালাল উদ্দীন রুমি, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি এড মনসুর উদ্দিন আহমদ ইকবাল, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ আওয়ামী লীগ বাহুবল উপজেলা সভাপতি আব্দুন নুর মানিক, সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, সংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বশির আহমদ, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, উৎস প্রকাশনীর সত্বাধিকারী মোস্তফা সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালেক চৌধুরী, বাহুল খাদিমুল কুরআন পরিষদের সভাপতি মাওলানা আজীজুর রহমান মানিক, জমিয়তে উলামায়ে ইসলাম বাহুবল উপজেলার সভাপতি মাওলানা আব্দুল খালেক চলিতাতলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি সমুজ আলী রানা, করাঙ্গী নিউজের সম্পাদক লায়ন সিদ্দিকুর রহমান মাসুম প্রমূখ।

Share





Related News

Comments are Closed