নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজানের প্রথম দিনে নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩ এপ্রিল) সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে প্রবাসী মোছাম্মৎ রাবেয়া বেগম রাবনা, আওলাদ হোসেন, হ্যাপি উদ্দিন, কামরুন্নাহার পলি, শফিকুর রহমান সেপু, মুহিবুর রহমান শিপলু, তাহবির আহমেদ দিপু এর সার্বিক সহযোগিতায় পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ক্লাব সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাউন্ট এডোরা হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা জুয়েল আহমদ, সাংবাদিক বদরুর রহমান বাবর, যাদু শিল্পি বেলাল উদ্দিন, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সহ সভাপতি নাজিম উদ্দিন, আজিজুল হাকিম রাজু, নয়াসড়ক সামাজিক কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান তাহা, শাহিন আহমদ, মিনহাজুর রহমান রাহি।- বিজ্ঞপ্তি
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed