এসএসসির ফরম পূরণে সর্বোচ্চ ফি ১ হাজার ৬১৫ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক : চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে সর্বোচ্চ ফি ১ হাজার ৬১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণে এ টাকা দিতে হবে। আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৫ টাকা। এ ফিয়ের মধ্যে কেন্দ্র ফি অন্তর্ভুক্ত বলেও জানিয়েছে বোর্ড।
আগামী ১৩ এপ্রিল থেকে ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হচ্ছে। ২৪ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফি জমা দিতে পারবেন। ৩ এপ্রিল রোববার এসএসসির পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বোর্ড। বিজ্ঞপ্তিতে ফরম পূরণের ফি নির্ধারণ করে দেয়া হয়েছে।
বোর্ড জানিয়েছে, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের মোট ফিয়ের ১ হাজার ১৭৫ টাকা বোর্ড ফি ও ৪৪০ টাকা কেন্দ্র ফি। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১ হাজার ৮৫ টাকা বোর্ড ফি ও ৪১০টা কেন্দ্র ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড।
এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি ফি নেয়া যাবে না বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।
চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ মে থেকে এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হওয়ার কথা আছে।
জানা গেছে, শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ১০ এপ্রিল প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে আগামী ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ২৫ এপ্রিল শেষ হবে।
২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২১ খ্রিষ্টাব্দের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের ১ এপ্রিলের মধ্যে নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে বলা হয়েছে।
এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed