Main Menu

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাশুক মিয়া (২২) সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দি ছমেদনগর গ্রামের আব্দুল খালেকের পুত্র।

এলাকাবাসী জানান, ৩ এপ্রিল রবিবার সকাল ৮টায় মাশুক মিয়া স্থানীয় কাংলার হাওরে হাঁস চড়াতে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গ্রামের বাউল শিল্পী আব্দুল কাইয়্যুম ও ইউপি সদস্য পদপ্রার্থী বুলবুল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মারা যাওয়ার পর নিহত মাসুক মিয়াকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed