Main Menu

গোবিন্দগঞ্জে ‘আল্লাহ চত্বর’ এর উদ্বোধন

ছাতক প্রতিনিধি : ছাতকের গোবিন্দগঞ্জে আল্লাহর ৯৯নাম লেখা ‘আল্লাহ চত্বর’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) উদ্বোধন উপলক্ষে এক সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ আব্দুস সালাম আল মাদানীর পরিচালনায় সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এর ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, গণেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সোবহান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক ড. জামাল উদ্দিন, ড. সেলিম উদ্দিন, ড.আবু ইউসুফ, ড. ইসমাঈল হুসেন, ড. তাজ উদ্দিন, ড. কামরুল ইসলাম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুন্দর আলী, নবাব আব্বাস উদ্-দৌলা প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু তাইয়্যিব সৎপুরী।

Share





Related News

Comments are Closed