সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: আঞ্চলিক শ্রম দপ্তর সিলেট কর্তৃক নির্দেশমতো সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-১৩২৬ এর মেয়াদ উত্তীর্ণ কার্যকরি কমিটির নির্বাচন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন এর শ্রমিকরা।
শনিবার (২ মার্চ) দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-১৩২৬ এর শ্রমিকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মাববন্ধনে বক্তরা বলেন, প্রায় ১৮ বছর ধরে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের নির্বাচন না দিয়ে বর্তমান সভাপতি এককভাবে নিজেদের লোকদের নিয়ে জোরপূর্বকভাবে সভাপতির দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। এমনকি এই ১৮ বছর ধরে শ্রমিকদের টাকা আত্মাসাত করে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। অবৈধভাবে সভাপতির পদ দখল করে প্রায় ৪৯ কোটি টাকা আত্মসাত করেছেন রুনু মিয়া মঈন গং। শ্রমিকদের টাকা আত্মসাত করে আজ তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আজ কোটি টাকার গাড়িতে করে চলাফেরা করছেন তিনি। শ্রমিকরা টাকার হিসাব চাইলে নিজেস্ব বাহিনী দিয়ে হয়রানি করছেন।
এসময় তারা বলেন, আঞ্চলিক শ্রম দপ্তর সিলেট কর্তৃক নির্দেশমতে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-১৩২৬ এর মেয়াদ উত্তীর্ণ কার্যকরি কমিটির নির্বাচন ১ মাসের ভিতরে বাস্তবায়ন করা জন্য বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেন শ্রমিকরা।
তামাবিল শাখার সাবেক সভাপতি শাহাব উদ্দীন এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সদস্য আজির উদ্দিন, কটালপুর শাখার সাবেক সভাপতি আব্দুল আহাদ, সাবেক সাধারণ সম্পাদক শিপন পাল, চিকনাগুল শাখার সভাপতি আব্দুল নুর হিরন, মোগলাবাজার শাখার সাবেক সভাপতি জুনেদ আহমদ, সহ-সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক মখতার মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- আব্দুল আজিজ দুলাল, নুরুজ্জামান, কটালপুর শাখার সাবেক যুগ্ম সম্পাদক জয়নাল মিয়া, চিকনাগুল শাখার সহ-সভাপতি সাইফ উল্লাহ, কটালপুর শাখার সাবেক যুগ্ম আহবায়ক সুমন আহমদ, শ্রমিক আনা মিয়া, আজিম আলী, রুবেল আহমদ, আব্দুল্লা, আব্দুল আহমদ, নিজাম উদ্দিন, সুহেল শিমুল আহমদ, আব্দুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed