বাহুবলে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ উপজেলা অফিসার্স ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জের জেলা কমান্ড্যান্ট অরুপ রতন পাল।
বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহুবল শাখার ব্যবস্থাপক চানু লাল দাস চৌধুরী, আনসার ও ভিডিপি হবিগঞ্জের সার্কেল এ্যাডজুডেন্ট শুভাশিষ চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বানিয়াচং আতাউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাধবপুর কামরুল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বাহুবল মোছাম্মৎ মোর্শিদা আক্তার ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক অসীম চন্দ্র দাস।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল সদর ইউনিয়ন দলনেতা মোঃ হেলাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে আনসার ভিডিপি সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed