মেয়ের ধর্ষককে হত্যা করে নদীতে ভাসিয়ে দিলেন বাবা
আন্তর্জাতিক ডেস্ক: ১৪ বছর বয়সী নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে শিরশ্ছেদ করে নদীতে ভাসিয়ে দিলেন নাবালিকার বাবা-মামা।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের খান্দোয়া জেলায়। নিহত অভিযুক্ত ব্যক্তির নাম ত্রিলোকচাঁদ। তিনি শক্তপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার বিবেক সিং।
মঙ্গলবার (২৯ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত রোববার (২৭ মার্চ) খান্দোয়া জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের আজনাল নদীতে এক ব্যক্তির দ্বিখণ্ডিত মরদেহ ভাসতে দেখা যায়। সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকার বাবা এবং মামা মিলে শনিবার (২৬ মার্চ) মোটরসাইকেলে করে ত্রিলোকচাঁদকে আজনাল নদীর কাছে নিয়ে যায়। এর পর সেখানেই দু’জন মিলে ত্রিলোকচাঁদের মাথা কেটে খুন করেন। পরে মাছ কাটার ছুরি দিয়ে তাকে দু’টুকরা করে নদীতে ভাসিয়ে দেন তারা। পরে দুজনকেই পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, খুনে অভিযুক্ত এবং নিহত ব্যক্তি সম্পর্কে আত্মীয় হন। খুনে অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed