স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান বলেছেন, বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতা খুব বেশি। যদি এই রেসে পিছনে থাকো তবে জীবনে ভালো কিছু করা কঠিণ। শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য পড়াশোনা নয়, জ্ঞান অর্জনের লক্ষ্য থাকতে হবে। অভিভাবকেরা অনেক স্বপ্ন নিয়ে তোমাদেরকে পাঠিয়েছেন, সেই স্বপ্ন পূরণে সর্বদা সচেষ্ঠ হতে হবে। অধ্যবসায় ছাড়া সফলতার শর্টকাট কোনো মন্ত্র নাই। ছেলে-মেয়ে সবাইকে ক্যারিয়ার গঠণে মনোযোগী হতে হবে।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী এবং প্রধান অতিথির সংক্ষিপ্ত বায়োগ্রাফি পাঠ করেন শিক্ষার্থী ওয়াজিহা ইমদাদ চৌধুরী।
ইংরেজির প্রভাষক কামরুল হক জুয়েল ও বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মীনাক্ষি সাহার পরিচালনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রতিটি ক্লাসের সেরা শিক্ষার্থীকে প্রদান করা হয় সম্মাননা সনদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মহান মাসে শিক্ষার্থীদের চমকপ্রদ ফলাফল আনন্দদায়ক। মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই প্রত্যেককে পজিটিভ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে হবে। স্কলার্সহোম শিক্ষার্থীদের ভিত্তি গড়ে দিতে এবং স্বপ্ন বাস্তবায়নে সবসময় প্রস্তুত।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed