Main Menu

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৬৯

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন।

এ সময় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২০ জনে।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।

সবশেষ যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ। তার বাড়ি ঢাকা বিভাগে।

২৪ ঘণ্টায় ৯ হাজার ২৮১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

 

Share





Related News

Comments are Closed