বিশ্বে করোনায় আরো ২৭৮০ মৃত্যু, শনাক্ত সাড়ে ৯ লাখ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী টিকাকরণের কারণে কমে এসেছে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডব। একই সঙ্গে কয়েকদিন ধরে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা নিম্নমুখী।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী- মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৯৯১ জন। অন্যদিকে দুই হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ কোটি ৩০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬১ লাখ ৫১ হাজার।
এর আগে সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮৯ হাজার ৫১২ জন। এ সময় মারা গেছেন আরও ২ হাজার ৩২৬ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৬ লাখ ৫৭ হাজার ৮৫৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৪ হাজার ২৪৭ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২১ হাজার ৭২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৮ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৫২ হাজার ৩৪১ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ১২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ৫৯ হাজার ২৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৮২১ জন।
পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯ লাখ ৫৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৬৭১ জন।
আক্রান্তের তালিকায় জার্মানি ষষ্ঠ, রাশিয়া সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed