লাখাইয়ে ছাত্র শিক্ষক সূধীজনকে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় উপজেলা প্রশাসন ও বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে’ এক ছাত্র-ছাত্রী অভিভাবকের সুধী সমাবেশে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করালেন।
তিনি সমাজ থেকে বিশেষ করে লাখাই উপজেলা থেকে বাল্যবিবাহ, মাদক এবং দাংগা-হাংগামা রোধে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্য একটি সুন্দর উপজেলা গঠনে ‘বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে’ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার নাভিদ সারওয়ার,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক প্রমুখ।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed