কুলাউড়ায় টিলার গর্তে মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে ভাটেরার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভাটেরার পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে সুমন মিয়া (১৫), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (৯)।
পশ্চিম ইসলামনগরের পঞ্চায়েত প্রধান মো. সফর উদ্দিন জানান, রাবার বাগানের ভেতর ঘাগরাছড়া টিলায় ৩ শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে প্রবেশ করে। সেখানে প্রবেশ করা মাত্রই মাটি ধসে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed