ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে জাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের সদস্যবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতৃবৃন্দ।
শনিবার (২৬ মার্চ) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কক্ষে এই সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এসময় প্রেসক্লাবের সভাপতি ইমন মাহমুদ এবং সাধারণ সম্পাদক নূর হাসান নাঈমের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা ডিআরইউ নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের নেতৃত্বে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাস সাংবাদিকতার ভবিষ্যত ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা করেন। এছাড়াও ক্যাম্পাস সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভালো-মন্দ জাতির কাছে তুলে ধরেন বলেও জানান তারা। ক্যাম্পাস সাংবাদিকতায় জাবি প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যে কোন প্রয়োজনে জাবি প্রেসক্লাবের পাশে থাকার কথাও জানান ডিআরইউ নেতৃবৃন্দ। এছাড়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস এবং আদর্শবান সাংবাদিকদের নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র দপ্তর সম্পাদক রফিক রাফি (সময়ের আলো), আখতারুজ্জামান (দৈনিক সংগ্রাম), কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান (ডেইলি সান), এসকে রেজা পারভেজ (রাইজিং বিডি), তানভীর আহমেদ (ঢাকা মেইল), মাহমুদুল হাসানসহ প্রমুখ।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed