কমলগঞ্জে বিজ্ঞান প্রকল্প ও বিজ্ঞানযাত্রা-২ সংকলনের মোড়ক উন্মোচন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানযাত্রা-২ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার (২৬ মার্চ) বেলা দেড়টায় বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রীদের রচিত ও শিক্ষিকা সাবিহা জান্নাতের সম্পাদনায় বিজ্ঞানযাত্রা-২ সংকলনের মোড়ক উন্মোচন করেন প্রধান শিক্ষক নূরে আলম আলম সিদ্দিকসহ শিক্ষক মন্ডলী।
বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ও সমাজসেবক ফারুক আহমেদ।
উল্লেখ্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচির সাথে এ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক তাদের উদ্ভাবিত বেশ কয়েকটি প্রকল্পও উপস্থাপন করে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed