Main Menu

সিলেটে আগুনে দুই দোকান ভস্মিভূত, কোটি টাকার ক্ষতি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শিবগঞ্জ বাজারে গভীর রাতে আগুনে পুড়ে ভূষ্মিভূত হয়ে গেছে দুইটি দোকান। বাজারের আজিমা ম্যানশনের মেসার্স নিউ বাতিঘর ও পাঁচ মিশালী এই দুটি দোকান পুড়ে যায়। শুক্রবার (২৫ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে এই ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।

এব্যাপারে বাতিঘরের পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, মাত্র ক’টা দিন আগে ব্যাংক থেকে লোন নিয়ে ৩০ লাখ টাকার নতুন মাল এনেছি। সবমিলিয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হলো জানতে চাইলে তিনি বলেন, দোকান যখন বন্ধ করেছি তখন বিদ্যুৎ ছিল না। আমি দোকানের সার্কিট ব্রেকার অফ করি তারপর আইপিএস এর আউটলাইন অফ করি। শুধুমাত্র একটি চার্জার লাইট জ্বালিয়ে রেখেছিলাম। বুঝতে পারছি না কীভাবে আগুন লাগল। হতে পারে আইপিএস বা এডজাস্ট ফ্যান থেকে কিছু হলে হতে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেটের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Share





Related News

Comments are Closed