Main Menu

উত্তর কাজীটুলার প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল মঈন আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রবীণ ব্যক্তিত্ব, উত্তর কাজীটুলা জামে মসজিদের উপদেষ্টা আব্দুল মঈন (৯০) আর নেই। বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘ ৬০ বছরের বেশি সময়কাল ধরে সিলেট জেলা আদালতে আইনজীবী সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে সন্তানের জনক। তার বড় ছেলে আব্দুল মোহিদ ফ্রান্স প্রবাসী এবং ছোট ছেলে আব্দুস শাহীদ সিলেটে ব্যবসারত।

বৃহস্পতিবার বাদ জোহর নগরীর উত্তর কাজীটুলা জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন তার ছেলে আব্দুস শাহীদ।

বিভিন্ন মহলের শোকপ্রকাশ:
সিলেটের প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল মঈনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন উত্তর কাজীটুলা জামে মসজিদের উপদেষ্টা সাংবাদিক আব্দুল মালিক জাকা, উপদেষ্টা মো. আব্দুল কাইয়ূম, সাবেক মোতায়াল্লি আফতাব উদ্দিন, মোতাওয়াল্লি আব্দুল বাকি বাবলা, সাধারণ সম্পাদক সাদিক আহমদ, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক ইনাম মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ মিছবাহ উদ্দিন হিমেল, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল আহাদ এলিস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর, সাবেক সভাপতি রিফাত আহমদ আদিল, সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ প্রমুখ।

তারা এক শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed