আরও পাঁচ হাজার পৃথিবী আছে!
প্রযুক্তি ডেস্ক: মহাবিশ্বের মাঝে একটি গ্রহ পৃথিবী। সেখানেই বসবাস সবার। তবে এই পৃথিবীই কিন্তু শেষ নয়। এই পৃথিবী ছাড়াও মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আরও কয়েক হাজার পৃথিবী! অবাক হলেও এমনটাই সত্যি বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। তবে এ ক্ষেত্রে আরও কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে আমাদের সৌরজগতের আশপাশেই আছে বহু এক্সোপ্লানেট বা বহির্গ্রহ। এর সংখ্যা পাঁচ হাজারের বেশি বলে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন। তারা বলেছেন, এই সৌরজগতের বাইরে যখনই কোনো নতুন গ্রহ আবিষ্কার হয় তার তথ্য নাসার আর্কাইভে সংরক্ষণ করা হয়। সম্প্রতি নতুন আরও ৬৫টি এক্সোপ্লানেট আবিষ্কার হয়েছে।
এ নিয়ে নাসার আর্কাইভে পাঁচ হাজার বহির্গ্রহের তথ্য জমা হলো। মহাকাশ বিজ্ঞানে এটি মাইলফলক। নাসা এক্সোপ্লানেট সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী জেসি ক্রিশ্চিয়ানসেন বলেন, ১৯৯০ সালে প্রথম এক্সোপ্লানেট আবিষ্কার হয়। এই সংখ্যা ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। এগুলো শুধু সংখ্যা নয়, একেকটি আলাদা পৃথিবী, যা সভ্যতার কাছে রহস্য।
সেখানে কী আছে বা এগুলোর পরিবেশ কেমন, তা জানে না কেউ। নাসার বিজ্ঞানীরা বলেন, আবিষ্কার হওয়া নতুন গ্রহগুলোর বৈশিষ্ট্যে ব্যাপক বৈচিত্র্য রয়েছে। যার কিছুই আমাদের সৌরজগতের গ্রহের সঙ্গে মেলে না। বহির্গ্রহগুলোর কোনোটি পৃথিবীর মতো শিলাযুক্ত, কিন্তু আমাদের গ্রহের চেয়ে অনেক বড়। যাকে বলা হচ্ছে সুপার আর্থ, কোনোটি মিনি নেপচুন। আবার কোনোটিকে সংশ্লিষ্ট নক্ষত্রের কাছে থাকায় উত্তপ্ত জুপিটার বা বৃহস্পতি বলা হচ্ছে।
সূত্র: সিএনএন
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed