সিলেট জেলা বিএনপির কাউন্সিলে প্রার্থীতা প্রত্যাহারের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিলে অংশ নিতে বিভিন্ন পদে যেসকল প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের মনোনয়ন প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
যদি কেউ মনোনয়ন প্রত্যাহার করতে চান তবে তাকে মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে।
সোমবার রাতে জেলা বিএনপির কাউন্সিল বাস্তবায়নে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের পর কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেনা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
একইদিন রাতে জেলা বিএনপির এক জরুরী সভায় কেন্দ্রীয় বিএনপির সম্মতিক্রমে আগামী ৩১ মার্চের মধ্যে যে কোন দিন জেলা বিএনপির সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এরআগে জেলা বিএনপির কাউন্সিল ২১ মার্চ সোমবার নির্ধারন করা হয়েছিল। তবে গত রোববার কেন্দ্রীয় বিএনপির নির্দেশে হঠাৎ করেই কাউন্সিল স্থগিত করা হয়।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed