চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের গুয়াংশিতে ১৩৩ জন যাত্রী নিয়ে একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ মার্চ) গুয়াংশির পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।
সিসিটিভির বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ১৩৩ জন যাত্রী বহনকারী চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ওই বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।
বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আসা ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।
এদিকে এ দুর্ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানি হয়েছে কি না, এখন পর্যন্ত তা জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, চীনে এই বিমান দুর্ঘটনার একটি ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফুটেজটি দুর্ঘটনায় পড়া বিমানটির কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
সূচি অনুযায়ী, সোমবার (২১ মার্চ) চীনের ইস্টার্ন এয়ারলাইনসের মালিকানাধীন বিমানটির কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার কথা ছিল বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের খবরে।
সিসিটিভি জানিয়েছে, এ দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, ৬ বছর ধরে যাত্রীসেবা দিয়ে আসা ৭৩৭-৮০০ বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।
গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা নিরাপত্তার রেকর্ড ধরে রেখেছে চীনের বিমান পরিবহন শিল্প। এভিয়েশন সেইফটি নেটওয়ার্কের তথ্য বলছে, চীনে সর্বশেষ প্রাণঘাতী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল ২০১০ সালে। ওই সময় হেনান এয়ারলাইন্সের যাত্রীবাহী এমব্রায়ের ই-১৯০ বিমান বিধ্বস্তে অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটে।
Related News
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয়Read More
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ শিশু ও শিক্ষকের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজনRead More



Comments are Closed