মঙ্গলবার থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি সফলের আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৪ দফা দাবীতে মঙ্গলবার সকাল থেকে সড়ক পরিবহন শ্রমিকদের কর্মবিরতি সফলের আহবান জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সোমবার দুুপুরে ইউনিয়নের এক জরুরী সভায় মঙ্গলবার থেকে সিলেট জেলায় বাস মিনিবাস মাইক্রোবাস পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালনের আহবান জানান তারা।
দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ কার্যালয়ে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, কার্যকরী সভাপতি রনু মিয়া, সহ সাধারন সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য সাহেদ আহমদ, আলাউদ্দিন আহমদ, শাহ রিপন। এছাড়া সভায় সিলেট জেলার অন্তর্ভুক্ত ৬৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন উপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হাজী ময়নুল ইসলাম বলেন, পরিবহন শ্রমিকরা জাতির অন্যতম চালিকা শক্তি। আমাদের শ্রমিকরা নিজেদের ঘাম জড়িয়ে পরিবহন সেবার মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখতে অগ্রনী ভুমিকা পালন করে। এরপরও পরিবহন শ্রমিকরা অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত। আমরা সুনির্দিষ্ট ও ন্যায্য ৪ দফা দাবীতে ইতোমধ্যে মানববন্ধন ও স্মারকলিপি পেশ সহ শান্তিপূর্ণ কর্মসূচী পালন করেছি। ২০ মার্চ পর্যন্ত আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় দিয়েছিলাম। কিন্তু আজ অবধি আমাদের ৪টি দাবীর একটিও পূরণ হয়নি। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে আরো ২ দিন অপেক্ষা করে ২২ মার্চ মঙ্গলবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিক কর্মবিরতি কর্মসূচী ঘোষণা করেছি। আমাদের দাবী বাস্তবায়ন না হলে সিলেট বিভাগের বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
বক্তারা বলেন আমাদের ৪ দফা দাবী হলো: (১) সড়ক দুর্ঘটনাজনিত মামলায় ৩০৪(খ) ধারায় চালককে জামিন প্রদান করতে হবে। (২) ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করতে হবে। (৩) নুতন ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদান করতে হবে, একই সাথে পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেয়া পুনরায় চালু করতে হবে। (৪) সরকারী খাস জমিতে গাড়ী পার্কিংয়ের স্থান প্রদান করতে হবে এবং রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করতে হবে।
সভায় সিলেট জেলার আওতাধিন সকল বাস মিনিবাস কোচ মাইক্রোবাস চালক ও শ্রমিকদের মঙ্গলবার ভোর ৬টা থেকে কর্মবিরতি পালনের আহবান জানানো হয়।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed