সিলেটে আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ এই চারটি জেলার ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মোট ৯৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
এবছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ২১০ জন, নবম থেকে দশম শ্রেণির ৫৪৯ জন এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ২২৭ জন সহ তিনটি ক্যাটাগরিতে মোট ৯৮৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে শনিবার (১৯ মার্চ) সিলেট আঞ্চলিক উৎসবে মোট ৯০১ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই পরীক্ষা নেওয়া হয়।
এর আগে সকাল নটায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিতি নিশ্চিত করে সিকৃবি কেন্দ্রীয় মসজিদের পার্শস্থ মাঠে সমাবেশে উপস্থিত হয়। সকাল সাড়ে নটায় সমস্বরে জাতীয় সংগীত গাওয়া হয়। এ সময় সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. মোস্তফা সামসুজ্জামান বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রফেসর ড. আ খ ম গোলাম সারোয়ার আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের পতাকা, সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের পতাকা এবং সমকালের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার ফয়সল আহম্মদ বাবলু সমকালের পতাকা উত্তোলন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিডিবিও সিলেট আঞ্চলুক কমটির সহ সভাপতিমন্ডলী, বিডিবিও সিলেট আঞ্চলের বর্তমান সাধারণ সম্পাদক তাসফিয়া তাহজিন ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসান সহ ১০০ জন এনজাইম ও সমকাল সুহৃদের সদস্যবৃন্দ।
এর পর শিক্ষার্থীরা সকাল ১০ টায় পরীক্ষা কক্ষে প্রবেশ করে এবং সকাল সাড়ে দশটায় সিলেট অঞ্চলের পরীক্ষা আরম্ভ হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনের প্যান্ডেলে অবস্থান করে। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড সিলেট আঞ্চলিক কমিটির সহ সভাপতি প্রফেসর ড. আ খ ম গোলাম সারোয়ার।
এছাড়াও প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন বিডিবিও সিলেট আঞ্চলিক কমিটির সহ সভাপতি প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস, প্রফেসর ড. শরিফুন্নেছা মুনমুন, প্রফেসর ড. মাসুদুর রহমান, সিকৃবির সহকারি প্রফেসর ড. কাজি জিন্নাহ এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবুল কালাম আজাদ।
জুনিয়র ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮৬.০৭ নম্বর থেকে ৫৬.৩৫ পর্যন্ত মোট ৪৯ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৬৪.২৯ নম্বর থেকে ৬০.২৯ পর্যন্ত মোট ১১৪ জন এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৬৯.০৯ নম্বর থেলে ৫৭.৮৯ পর্যন্ত মোট ৪৪ জন সহ সর্বমোট ২০০ জনকে পুরষ্কার প্রদান করা হয়।
দুপুর আড়াইটায় আঞ্চলিক উৎসবের পুরষ্কার ঘোষণা করা হয়। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮৬.০৭ নম্বর পেয়ে সরকারি অগ্রগামি গার্লস স্কুল ও কলেজের স্বাস্তিকা পাল, সেকেন্ডারি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৮৫.৫৩ নম্বর পেয়ে ব্লু বার্ড হাই স্কুল ও কলেজের হিমেল দাস পরাগ এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৬৯.০৯ নম্বর পেয়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অন্তর দন্ত।
এবারের উৎসবে সর্বোচ্চ অংশগ্রহণকারী (শিক্ষার্থী) প্রতিষ্ঠান নির্বাচিত হয় শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল এবং সর্বোচ্চ বিজয়ী (শিক্ষার্থী) প্রতিষ্ঠান নির্বাচিত হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed