বঙ্গবন্ধুর জন্মদিনে জেলা পরিষদের ৩দিনের কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব শতবর্ষ) ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ‘শতকের শিকড়ে সুবর্ণ স্বাধীনতা’ শীর্ষক ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।
উক্ত উৎসব মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৩টায় নগরীর রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের সম্মূখভাগ (আউটার স্টেডিয়াম) কবি নজরুল অডিটরিয়ামে উদ্ধোধন করা হবে। এই উৎসব বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
১ম দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে- বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান। সাড়ে ৩টায় আলোচনা সভা। সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনার। ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
২য় দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে- বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪টায় আলোচনা সভা। ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনার। ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩য় দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে-বিকেল সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪টায় আলোচনা সভা। ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাড়ে ৬টায় আতসবাজী। ৬টা ৪৫-এ বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক বিশেষ অনুষ্ঠান। রাত ৮টায় গীতিনৃত্যনাট্য ‘মহানায়ক’ প্রদর্শনী।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed