সিলেটে ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কদমতলী (বালুরমাঠ) খালেক মিয়ার কলোনী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- গোলাপগঞ্জ উপজেলার সিংগাবন গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. সাদিক আহমদ (২০), দক্ষিণ সুরমার মোমিনখলা বড়বাড়ীর নজরুল আলীর ছেলে মো. রাজু আহমদ (১৮) ও বড়লেখা উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে মো. জাকির হোসেন (১৯)। তারা তিনজনই বর্তমানে দক্ষিণ সুরমার খালেক মিয়ার কলোনীর বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি জানান তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed