সিলেটে কাজী ম্যানশনের মালিককে অবাঞ্ছিত ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারের কাজী ম্যানশনের ব্যবসায়ী ও মালিকপক্ষের মধ্যে উত্তেজনার পর মালিক কাজী ফারুক আহমদকে কাজি ম্যানশনে অবাঞ্চিত ঘোষণা করেন ব্যবসায়ীরা।
শনিবার (৫ মার্চ) বিকেলে মার্কেটের বিভিন্ন অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবসায়ীরা বৈঠকে বসলে এক পর্যায়ে মালিকপক্ষ সেখানে উপস্থিত হলে উত্তেজনাার সৃষ্টি হয়।
কাজী ম্যানশন ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করছেন- মার্কেটে দীর্ঘদিন ধরে পানির সমস্যা বিরাজ করছে। বার বার মালিকপক্ষের কাছে এ বিষয়ে সুরাহার আবেদন জানালেও তারা এ বিষয়ে ভ্রুক্ষেপ করছেন না।
এ বিষয়ে শনিবার বেলা ১১টার দিকে মার্কেটের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ সাধারণ ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কাজী ফারুক আহমদ সেখানে উপস্থিত হয়ে সাধারণ ব্যবসায়ীদের গালিগালাজ করেন এবং তার মার্কেট ছেড়ে চলে যেতে বলেন।
এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং বিকাল সাড়ে ৩টার দিকে তারা মার্কেটে সকল দোকান বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এসময় তারা ফারুক আহমদকে কাজি ম্যানশনে অবাঞ্চিত ঘোষণা করে তাকে অবরুদ্ধ করে রাখেন ব্যবসায়ীরা।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed