সিলেটে অপহৃত কিশোরীকে উদ্ধার, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ‘অপহৃত’ এক কিশোরীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। এসময় ঐ কিশোরীকে ‘অপহরণকারী’ এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (৪ মার্চ) রাত পৌনে ৯টার দিকে সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লার একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও ‘অপহরণকারীকে’ গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, নগরীর পশ্চিম পীরমহল্লার ঐকতান-১৪১/৩ বাসার ভাড়াটে নুর ইসলাম (২০) এক কিশোরীকে অপহরণ করে নিয়ে এসে তার বাসায় রাখেন। এ বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এসএমপি’র এয়ারপোর্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর এয়ারপোর্ট থানার একদল পুলিশ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে অপহৃত ওই কিশোরীকে উদ্ধার ও নুর ইসলামকে গ্রেফতার করে।
নুর ইসলাম চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দেবীপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
উদ্ধারকৃত ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে এবং আসামি নুর ইসলামকে শনিবার (৫ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed