Main Menu

দেশে করোনায় আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৮

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৬৮ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনে।

শনিবার (৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামের ১ জন, বরিশালের ২ জন, রংপুরের ১ জন এবং ময়মনসিংহের ১ জন।

এর আগে গতকাল শুক্রবার (৪ মার্চ) করোনা আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা যান। এ সময় ৬০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed