সিলেটে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলবাদী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্যে বাংলাদেশের হিন্দু নারীদের শাখা সিঁদুর ও হিন্দু পুরুষদের ধুতি পরা বন্ধ করে দেওয়ার হুমকির প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু যুব মহাজোট, হিন্দু মহিলা মহাজোট ও ছাত্র মহাজোট সিলেট জেলা ও মহানগর শাখার মানববন্ধন ও ধুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
যুব মহাজোট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়ক অপু দেবনাথ, হিন্দু মহিলা মহাজোটের মহানগর সমন্বয়ক ববিতা রানী বর্মন ববি, হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার নেতা অপরেশ অপু, যুব মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রুপক দেব, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায়, মহানগর যুব মহাজোটের নিবাহী সভাপতি লিটন কান্তি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়, সাংগঠনিক সম্পাদক রাজীব হালদার, জেলা যুব মহাজোটের সাংগঠনিক সম্পাদক জনি সেনগুপ্ত, ছাত্র মহাজোট সিলেট মহানগর শাখার ঝলক পাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎপল কান্ত ঘোষ, সন্জীব রায়, জয় সেনাপতি, রাজ ধর, সৌমিক কুমার, অনুপম সরকার বিলাশ রায়, সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্যRead More
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More



Comments are Closed