জাবি দাবা ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠিত
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দাবা ক্লাবের ২০২১-২২ কার্যকরী পরিষদের পূর্নাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য গঠিত হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্লাবের উপদেষ্টা উথোয়াইচিং রোয়াজা কর্তৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী প্রান্তোষ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আলমগীর হোসেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া, কমিটিতে সহ-সভাপতি হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৬ তম ব্যাচের হাসিব আল নোমান এবং আইন ও বিচার বিভাগের ৪৭ তম ব্যাচের সিদানা রকিব রিচি, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংষ্কৃতি ইনস্টিটিউট বিভাগের ৪৮ তম ব্যাচের নিশাদ নিলয়, কোষাধ্যক্ষ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের ৪৮ তম ব্যাচের যায়েদ জয়, সাংগঠনিক সম্পাদক হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮ তম ব্যাচের মোঃ আবু দারদা লিমন এবং লোক প্রসাশন বিভাগের ৪৮ তম ব্যাচের নাঈমুর রহমান দুর্জয়, দপ্তর সম্পাদক হিসেবে লোক প্রসাশন বিভাগের ৪৯ তম ব্যাচের রবিউল সানি এবং ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের মোছাঃ সিফাত আরা রুমকি, প্রচার ও প্রচারণা সম্পাদক হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শাহ শাকের এবং একই বিভাগ ও ব্যাচের আনজুম শাহরিয়ার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে দাবার জনপ্রিয়তা বাড়ানো এবং দাবার অগ্রগতিতে কাজ করার জন্য বদ্ধপরিকর। খেলোয়াড় অন্বেষণ, প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে একজন দক্ষ খেলোয়াড় তৈরী ও বিভিন্ন প্রতিযোগিতায় খেলার সুযোগ করে দেওয়াই দাবা ক্লাবের মূল লক্ষ্য।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed