Main Menu

বিশ্ব বন্যপ্রাণী দিবসে বাপা’র মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বিপন্ন বন্যপ্রাণীর আবাস লাঠিটিলায় সাফারী পার্ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে আয়োজন করে মানববন্ধন কর্মসূচির।

বিকাল ৪টায় সিলেট নগরীর টিলাগড় ইকো পার্কের সম্মুখে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলে। এতে অংশ নেন পরিবেশ ও প্রাণীপ্রেমি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। কর্মসুচি থেকে লাঠিটিলা সাফারী পার্ক নির্মাণ বন্ধের দাবি জানানো হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেদওয়ান এর সভাপতিত্বে সভায় মূল বক্তব্য রাখেন বাপা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আব্দুল করিম কিম।

সভায় বক্তারা বলেন, একটি সংরক্ষিত বন সংরক্ষণের নামে সাফারি পার্ক বানানো হলে বনের ধ্বংস ত্বরান্বিত হবে। আমরা তা হতে দিতে পারি না। কাজেই লাঠিটিলা বনে যে সাফারী পার্কের প্রকল্প গ্রহণ করা হয়েছে তা বিপন্ন সিলেটের বনাঞ্চলের অস্তিত্ব বিলীন করবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাষাসৈনিক মতিন উদদীন যাদুঘরের প্রতিষ্ঠাতা ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, বাপা সিলেটের যুগ্ম-সম্পাদক ছামির মাহমুদ, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি জাকির হোসেন সোহেল, সেইভ আওয়ার ষ্ট্রিট এনিমেল সিলেট (সোসাস) এর সংগঠক অ্যাডভোকেট অরুপ শ্যাম বাপ্পি, চিত্রশিল্পি সত্যজিৎ চক্রবর্তী, নাগরিক সংগঠক বিনয় ভদ্র, বাঁচাও হাওর আন্দোলন বিশ্বনাথের আহবায়ক সাজিদুর রহমান সোহেল, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিষয়ক সংগঠক প্রাধিকার-এর সভাপতি তাজুল ইসলাম , শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রীন এক্সপ্লোর সোসাইটির আব্দুল আকিল, শিশু সংগঠন উষার সভাপতি তমিস্রা তিথি প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed