আমরা তাদের থামিয়ে দিয়েছিঃ জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার রাতে নাগরিকদের উদ্দেশ্যে একটি নতুন ভিডিওবার্তা প্রকাশ করেছেন। ফেসবুকে পোস্ট করা এই ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘প্রত্যেক দখলদারের জানা উচিত, তারা ইউক্রেনীয়দের কাছ থেকে প্রচণ্ড তিরস্কার পাবে।’
অজ্ঞাত স্থান থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমরা এমন একটি জাতি, যারা এক সপ্তাহের মধ্যে শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি। আমরা তাদের থামিয়ে দিয়েছি।’
তিনি বলেলেন, বন্দী রাশিয়ান সৈন্যরা ‘তারা এখানে কেন তা জানে না’। আর শত্রু সৈন্যরা ‘রাশিয়ায় ফিরতে পালাচ্ছে।’
জেলেনস্কি যোগ করেন, সৈন্যরা ‘বিভ্রান্ত শিশু’, মস্কোর নেতারা তাদের ‘ব্যবহার’ করছে।
এসময় তিনি, জনগণকে রাশিয়ান হামলাকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র : বিবিসি
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed