মামলা থেকে অব্যাহতি পেলেন একাত্তরের কথা’র সাংবাদিকসহ অভিযুক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দৈনিক একাত্তরের কথা’র সম্পাদক, প্রকাশক, রিপোর্টারসহ ১৮ ব্যক্তি।
মঙ্গলবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিলেটের সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল কাশেম এই মামলা থেকে সাংবাদিকসহ সবাইকে অব্যাহতি প্রদান করেন।
বিবাদী পক্ষের আইনজীবী মো. ইকবাল হক চৌধুরী এ তথ্যটি নিশ্চিত নিশ্চিত করেছেন।
এসময় আদালতে উপস্থিত ছিলেন দৈনিক একাত্তরের কথা’র বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, সহ-সম্পাদক মো. মোহিদ হোসেন, চিফ ফটোজার্নালিস্ট সৈয়দ মো. সুজন, স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম, আইনজীবী মো. ইকবাল হক চৌধুরী ও নজরুল ইসলাম প্রমুখ।
একাত্তরের কথার পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সালের ৪ ডিসেম্বর দৈনিক একাত্তরের কথা পত্রিকার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক নজরুল ইসলাম বাবুল, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপুসহ ১৮ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় মামলা (নম্বর-৫) দায়ের করেন কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম। দৈনিক একাত্তরের কথায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে মামলাটি দায়ের করা হয়েছিল। পুলিশ তদন্ত করে মামলার বিবরণের সত্যতা পায়নি।
মামলায় অভিযোগে সাংবাদিকদের মধ্যে আরও যাদের নাম উল্লেখ করেছিলেন ছালেহ আহমদ সেলিম তারা হচ্ছেন সহ-সম্পাদক মো. মোহিদ হোসেন, প্রধান ফটো সাংবাদিক এস এম সুজন, স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম, প্রতিনিধি সুজন চন্দ অনুপ।
মামলার অভিযোগে আরও যাদের নাম ছিলো তারা হলেন আজহারুল ইসলাম মুমিন, আহমদ মারুফ, মো. মাহবুবুর রহমান, আবদুর রউফ, সৈয়দ একরাম আল সাহান, মির এ এইচ শিপলু, সৈয়দ আতিকুর রব চৌধুরী, রুবেল আহমদ. শাহিদ খান, আশরাফুজ্জামান বাদশা, এ এইচ রুহেল আহমদ। এদের বেশিরভাগই সংবাদটি নিজের টাইমলাইনে শেয়ার করেছিলেন।
মামলা দায়েরের পর বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়। সিলেটের সচেতন মহল এবং সাংবাদিক সমাজ। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা প্রেসক্লাব ও সংক্ষুব্ধ নাগরিকদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় পৃথক মানববন্ধন। নিন্দা জানান সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed