Main Menu

একাদশ শ্রেণির ক্লাস শুরু বুধবার

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস বুধবার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ৮টায় ঢাকা কলেজে ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওরিয়েন্টশন কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি নতুন বর্ষের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন ডা. দীপু মনি।

এ সময় উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

গত বছরের ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাশ করেন ২০ লাখ ৯৬ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। গড় পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।

এরপর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করে উত্তীর্ণরা।

Share





Related News

Comments are Closed