Main Menu

বাহুবলে এসিল্যান্ড ও ইউএনও অফিসের কর্মচারীদের কর্মবিরতি

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইউএনও অফিস ও উপজেলা ভুমি অফিসে কর্মরত ৩য় শ্রেনীর কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের পদ পদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে কর্মবিরতি পালন করছেন।

চলমান এ কর্মসূচি পালন উপলক্ষে পহেলা মার্চ উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করে সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত তারা কর্মসূচি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের নাজীর চপল দেব, শার্ট মুদ্রাক্ষরীক মোহাম্মদ আলী, সার্টিফিকেট সহকারী আসিফ মোক্তাদ্দির,উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারী মানিক চন্দ্র কর প্রমুখ।

তারা জানান তাদের দাবি না মানা পর্যন্ত মাস ব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed