সপ্তাহে দু’দিন ক্রাশিং মিল বন্ধ রাখার সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সপ্তাহে দুইদিন ক্রাশিং মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভোলাগঞ্জের মিনি স্টোন ক্রাশার মিল মালিকেরা।
বুধবার (২৩ ফেব্রয়ারী) দুপুরে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তারা বলেন, পাথর কোয়ারি এবং শুল্ক স্টেশন ঘিরে সীমান্ত জনপদ ভোলাগঞ্জে গড়ে উঠেছে তিন শতাধিক মিনি স্টোন ক্রাশিং মিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না মিললেও জীবন-জীবিকার প্রয়োজনে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে মিলগুলো। এসব মিলের ধুলোয় ধূসর বর্ণ ধারণ করেছে মহাসড়কের আশপাশের এলাকা। এ কারণে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে আগত পর্যটকেরা যেমন ভোগান্তিতে পড়েন, একইভাবে স্থানীয় লোকজনও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাই ভোলাগঞ্জের এই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সপ্তাহের শুক্র ও শনিবার মিনি স্টোন ক্রাশার মিলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতির ডাকে আয়োজিত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, আমদানিকারক গ্রুপের কার্যকরি সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, ফখরুল ইসলাম মেম্বার, মোঃ নুরুল ইসলাম, মোঃ সুন্দর আলী, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ব্যবসায়ী শানুর আলী মেম্বার, আঙ্গুর মিয়া, আব্দুর রাজ্জাক, গিয়াস উদ্দিন বতুল্লাহ, এখলাছ আহমদ, আব্দুল সামাদ, লোকমান আহমদ, শাহ আলম ভুঁইয়া, আব্দুল লতিফ ভেরাই, মানিক মিয়া, সামছুল ইসলাম প্রমুখ।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed