সুনামগঞ্জে ৩০ রাউন্ড গুলিসহ কিশোর আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ ৩০ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম (১৩) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার রাত পৌণে ৯ টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে ওই কিশোরকে আটক করা হয়। আটককৃত কিশোর নরসিংদী জেলার রায়পুরা থানার বাশগাড়ী গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত পৌণে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে কিশোর আরিফুল ইসলামকে ৩০ রাউন্ড (বারবোর) গুলিসহ আটক করেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত কিশোর অরিফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed