ওসমানী মেডিকেলে ছাত্রাবাস নিয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির উক্তেজনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ ছাত্রাবাস থেকে প্রায় ৫০ শিক্ষার্থীকে বের করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রলীগের দাবি, যাদের বের করে দেওয়া হয়েছে, তারা শিবিরের কর্মী। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ছাত্রাবাসের ভেতরে হইচই শুরু হয়। এ সময় ছাত্রাবাসে অবস্থানরত ছাত্রলীগের কর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটা দেখা যায়। তাঁরা একদল শিক্ষার্থীকে ধাওয়া করে ছাত্রাবাস থেকে বের করে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই ছাত্র শিবির নেতাকর্মীরা হল ত্যাগ করে। এ ঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ছাত্রাবাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ঐতিহ্য সংস্কৃতি পরিষদ নামের জামায়াত-শিবির নিয়ন্ত্রিত সংগঠনের কর্মীরা ছাত্রাবাসের বি ব্লকে অবস্থান করছিলেন। তিন দিন আগে ওই ব্লকে একটি রামদা পাওয়া যায়। বিষয়টি জানতে চাইলে বুধবার রাতে শিবিরের বহিরাগত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হামলা চালান ওই ব্লকের কয়েকজন। পরে তাদের হল থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, ছাত্রাবাসে বহিরাগত শিবিরের নেতা-কর্মীরাও থাকেন।
পরে রাত পৌনে একটার দিকে ছাত্রাবাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল নিয়ে রিকাবীবাজারের দিকে যেতে দেখা যায়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ছাত্রাবাসে আসন নিয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে ছাত্রবাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed