আসামীকে ‘নির্যাতন’, অভিযুক্ত এসআইকে বদলি
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে থানায় নির্যাতনের পর উজির মিয়া নামে একজনের মৃত্যুর ঘটনায় নাম আসা উপ পরিদর্শককে থানা থেকে বদলি করা হয়েছে। তবে পুলিশের দাবি, এটি স্বাভাবিক বদলি। শাস্তিমূলক কোনো পদক্ষেপ নয়।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশি নির্যাতনে একজনের মৃ্ত্যুর অভিযোগ উঠার দুই দিন পর থানার সন্দেহভাজন উপপরিদর্শক দেবাশীষ সূত্রধরকে পাশের উপজেলায় বদলি করা হয়েছে।
এই ঘটনায় তদন্তের মধ্যে এই বদলি করা হলেও এর সঙ্গে উজির মিয়া নামে সেই ব্যক্তির মৃত্যুর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ। তিনি জানান, দেবাশীষকে দিরাই থানায় পাঠানো হয়েছে।
তবে কোনো অভিযোগে নয়, এটি স্বাভাবিক বদলি জানিয়ে তিনি বলেন, ‘ঘটনাটি তদন্তধীন। তাই এখানে শাস্তিমূলক বদলি, এসব কিছু নয়।’
সুনামগঞ্জে গরু চুরির মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত ৯ ফেব্রুয়ারি উজির মিয়াসহ চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য তিন জন হলেন এলাকার শহীদ ইসলাম, আক্তার মিয়া ও শামীম মিয়া।
তাদের মধ্যে উজির, শহীদ ও আক্তার ১০ ফেব্রুয়ারি জামিনে ছাড়া পান।
জামিনে মুক্তির ১১ দিনের মাথায় ‘চিরমুক্তি’ হয় উজিরের। মৃত্যুর পর স্বজনরা অভিযোগ করতে থাকেন, থানায় নির্যাতনের কারণে মারা গেছেন তিনি। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে দাবি করে, জামিনের ১১ দিন পর কারও মৃত্যু হলে তাদের ওপর কোনো অভিযোগ আসতে পারে না।
উজির মিয়ার মৃত্যুর পর ঘটেছে আরও নানা ঘটনা। মরদেহ নিয়ে পুলিশ সদস্যদের বিচারের দাবিতে মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সে সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানকে বহনকারী একটি গাড়ি উজির মিয়ার লাশ চাপা দিয়ে যায়। এই ঘটনায় এলাকায় এখনও ব্যাপক ক্ষোভ রয়েছে।
এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, এসআই দেবাশীষ সূত্রধরের সঙ্গে উজিরের পূর্ব বিরোধ ছিল। এর জেরে মামলা হওয়ার পর তাকে পেটানো হয়।
শুরুতে নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশ ঘটনাটি তদন্ত করতে একটি কমিটি করে। প্রশাসনও আরেকটি কমিটি গঠন করে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed