Main Menu

সুর্যমুখী চাষ করে আয়ের স্বপ্নে বিভোর কৃষক আব্দুর রুপ

মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে : আমাদের দেশ কৃষি নির্ভর একটি দেশ। এই দেশের প্রতিটি মানুষ এখন স্বপ্ন দেখে কৃষি উৎপাদন করে স্বাবলম্বী হবার, তেমনী সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আনরপুর গ্রামের একজন খেটে খাওয়া কৃষক আব্দুর রুপ এবারে প্রথম তিনি সুর্যমুখী চাষ করে এখন আয়ের স্বপ্ন দেখছেন।

কৃষক আব্দুর রুপ বলেন সারাবছরই কৃষি খামার নিয়ে ব্যস্ত থাকি বছরের হরহামেশাতে টমেটো, গাজর, ক্যাপসিকাম, শশা, ওলকপি, এরকম অনেক জাতের সবজি রুপন করে থাকি। গত কিছুদিন পুর্বে টমেটো বিক্রি করে প্রায় ৬০ হাজার টাকার মত পেয়েছি এবং ইদানীং আমি আরও ২২ একর জমিতে টমেটো চাষ করেছি এবং ২২ একর জমিতে ক্যাপসিকাম ও শশা রোপন করেছি।

সুর্যমুখী এইবারে প্রথম রোপন করি, উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতায় ১ কেজি বীজ নিয়ে আসি তা থেকে একবিঘা জমিতে সুর্যমুখী রোপন করি, আমার প্রায় ৩ হাজার টাকার মত খরচ হয়, তবে সুর্যমুখী রোপন করে অনেক আনন্দ পাইতেছি। প্রতিদিন আমার জমিতে বিকেলবেলা মানুষের ভীর হয় ছবি তুলতে অনেক মানুষ এখানে আসে, আমি আশাবাদী আগামী ২/৩ মাসের ভেতরে তা গুড়ো করে ভাংঙ্গিয়ে অবশ্যই ৪০ হাজার টাকার মত আয় করবো।

উপজেলা কৃষি কর্মকর্তা কনকচন্দ্র রায় বলেন, সুর্যমুখী বীজ অনেক উপকারী একটি বীজ এর থেকে প্রায় ৬ মনের মত গুড়া বের হবে এবং এর তৈলটা অনেক উপকারী, যাদের হার্টে সমস্যা তাদের ক্ষেত্রে এই তৈলটি অনেক উপকার করবে। উপজেলা সদরে প্রায় ২৫০ হেক্টর জমিতে সুর্যমুখী রোপন হচ্ছে। যেহেতু তৈলটি এখনও বাজারে উঠেনি তবে কৃষকদের চাহিদা অনেক বেশি।

Share





Related News

Comments are Closed