পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে হুইলচেয়ার বিতরণ
মো. সফিকুল আলম দোলন, প্রতিনিধি পঞ্চগড়: অমর একুশে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে বিনামুল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে জেলার বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজের সাংস্কৃতিক মঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর ফাউন্ডেশনের উদ্যোগে ২১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিনামুল্যে বিতরণ করা হয়।
বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় অঙ্কুর ফাউন্ডেশনের প্রতিনিধি ডা.খায়রুল হাসান সিফাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed