গুয়েতেমালায় ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক: গুয়েতেমালার পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় বুধবার (১৬ ফেব্রয়ারী) ভোরে আঘাত হানা ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩২ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, এ সময়ে তিন জন গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গুয়েতেমালা সিটির প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উপকূলীয় জেলা এসকুইন্টালাতে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৮৪ কিলোমিটার (৫২ মাইল) গভীরে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূকম্পনের মাত্রা ছিল ৬.২, তবে গুয়েতেমালার কর্তৃপক্ষের ধারণা এটি আরও শক্তিশালী ছিল এবং এর মাত্রা ছিল ৬.৮। তবে এই ভূমিকম্প পরবর্তী ভূমিকম্পের (আফটার শক) মাত্রা ছিল ৪.৮।
ভূমিকম্পের কারণে রাস্তায় ভূমিধস, বাড়িঘরের ক্ষতি এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে, এতে প্রায় ৩১ হাজার ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। হার্ট অ্যাটাকে ৩ জন নারীর মৃত্যু হয়েছে। তবে ভূমিকম্পের সঙ্গে এই মৃত্যু কিভাবে সম্পর্কিত তা উল্লেখ করা হয়নি।
Related News
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More



Comments are Closed