সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন ফারুক মিয়া (৬০) নামের এক ভ্যানচালক। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন বাদাঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এসএমপি অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফারুক মিয়া তার ভ্যানগাড়ি নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। বাদাঘাট সড়কের শাহ খুরম ডিগ্রি কলেজের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় ফারুক মিয়া গুরুতর আহত হন।
আরও বলা হয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ফারুককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed