এইচআইভি ভাইরাসমুক্ত হলেন নারী
আন্তর্জাতিক ডেস্ক: লিউকোমিয়ায় আক্রান্ত এক মার্কিন নারী স্টেম সেল বা অস্থিমজ্জা পরিবর্তন করে এইচআইভি ভাইরাসমুক্ত হয়েছেন। নাভির কর্ড রক্ত ব্যবহার করে স্টেম সেল বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে তিনি ভাইরাসমুক্ত হন।
এ পর্যন্ত তিন ব্যক্তি স্টেম সেল পরিবর্তনের মাধ্যমে ভয়াবহ এই ভাইরাস থেকে মুক্তি পেলেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন শহর ডেনভারে এক সম্মেলনে ওই নারীর সুস্থ হয়ে ওঠার ঘটনা প্রকাশ করা হয়। মধ্যবয়সী এই নারী ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাস মুক্ত রয়েছেন।
যুক্তরাজ্যে চিকিৎসা হওয়ায় সেখানকার আইন অনুযায়ী তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তাকে শুধু ‘লন্ডন রোগী’ হিসেবে সম্বোধন করা হয়েছে।
তিনি মাইলয়েড লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন। এই ক্যান্সারটি অস্থি মজ্জার রক্ত গঠনকারী কোষে শুরু হয়।
পরবর্তী সময় তাকে কোনো অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপিও নিতে হয়নি। এই শক্তিশালী থেরাপি এইচআইভি চিকিৎসায় ব্যবহৃত হয়।
তবে নারী হিসেবে প্রথম হলেও এই সাফল্য প্রথম নয়। এর আগেও দুইজন পুরুষ স্টেম সেল থেরাপির মাধ্যমে এইচআইভি মুক্ত হয়েছেন। তাই আগেও এই বিষয়ে সাফল্য এসেছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক এইডস সোসাইটির সভাপতি শ্যারন লিউইন বলেন, এই নিয়ে তৃতীয়বার এই চিকিৎসার মধ্যমে এইচআইভি থেকে সেরে ওঠা সম্ভব হলো। নারীদের ক্ষেত্রে এটাই প্রথমবার।
সূত্র- আলজাজিরা।
Related News
মিত্র দেশগুলোর কাছে জরুরি সহায়তা চাইল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরবেরRead More
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More



Comments are Closed